বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৫ আগষ্টের পর যেসব দলের জন্ম হয়েছে, তারা নির্বাচন চায় না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫, ৩:১৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার জাপানে দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,ডিসেম্বরে কেন নির্বাচন হবে না, এর উত্তর জনগণ জানতে চায়। জাতি যখন সামনের দিকে এগিয়ে যেতে চায়, তখন একটি পক্ষ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।

আজ শনিবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশের গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আর ৫ আগষ্টের পর যেসব দলের জন্ম হয়েছে, তারা নির্বাচন চায় না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের দীর্ঘ সময় ধরে রাজপথে জীবন দিয়েছে অসংখ্য মানুষ, সে গণতন্ত্র নিয়ে টালবাহানা গ্রহনযোগ্য হতে পারে না। দেশের জনগণ দ্রুত নির্বাচন চায়, তাই ডিসেম্বরে নির্বাচন হতে হবে।

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে আমীর খসরু বলেন, গণতন্ত্রের পথ কেউ যদি রুদ্ধ করতে চায়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, জনগণকে সাথে নিয়ে তাদের রুখে দেওয়া হবে।আমাদের স্পষ্ট কথা ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর