বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পরিবারসহ সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামীলীগ নেতা  আব্দুর রহমান ও তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, ডা. মির্জা নাহিদা হোসেন তার স্বামী মো. আব্দুর রহমান কর্তৃক অসাধু উপয়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৩০ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও তা দখলে রাখেন। ডা. মির্জা নাহিদা হোসেন তার স্বামী মো. আব্দুর রহমান কর্তৃক অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা নিজ নামে ৬ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা প্রদান করেন।

ডা. মির্জা নাহিদা হোসেন নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৬টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে সর্বমোট ২৬ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করায় দুদক মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামীদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর