শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১ জুন বাজারে আসছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:২১ অপরাহ্ন

আগামী ১ জুন বাজারে আসছে নতুন নকশার  ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। শুরুতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এসব নোট ইস্যু করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্য শাখাগুলোতেও পাওয়া যাবে।

এবার নতুন নোটে থাকছে না কোন ব্যক্তির ছবি। নোটের দুই পাশে স্থান পেয়েছে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক প্রতীক। সব নোটেই থাকছে গভর্নর আহসান হাবিব মনসুরের সই।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে অন্যান্য মূল্যমানের নোটও বাজারে ছাড়া হবে। সবচেয়ে বড় মূল্যমানের ১০০০ টাকার নোটে একদিকে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যা দেশের স্বাধীনতার প্রতীক। অপরদিকে রয়েছে জাতীয় সংসদ ভবন, যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক।

৫০ টাকার নোটের এক পাশে থাকছে ঢাকার আহসান মঞ্জিল ও অন্য পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ এর ছবি। ২০ টাকার নোটের এক পাশে থাকছে ঐতিহাসিক স্থাপনা কান্তজীউ মন্দির এবং অন্যপাশে থাকছে নওগার পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর