বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৫ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করবেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

আগামী রোববার(১ জুন)  ও সোমবার ( ২ জুন) অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। একইদিন সারাদেশের সকল সরকারি কার্যালয়ের দফতর প্রধান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।পাশাপাশি ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর বির্তকিত ধারা বাতিলে প্রতিদিন ১ ঘণ্টা করে কর্মবিরতি করবেন তারা। 

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে পূর্বঘোষিত এক ঘণ্টা কর্মবিরতি পালনের পর এ কর্মসূচি ঘোষণা করেন নেতারা।

এর আগে, সকাল ১০টায় বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর থেকে বের হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে জড়ো হন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বৈরি আবহাওয়ার কারণে যারা আসতে পারেননি, তারা স্ব স্ব দফতরে এ কর্মবিরতি পালন করেন।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করার ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। দাবি পূরণ না হলে ৩১ মের পর থেকে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানান নেতারা।

গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনে গত ৬ দিন ধরে একরকম অচল হয়ে পড়ে সচিবালয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর