বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা নিয়ে লিভ টু আপিলে ইসির বক্তব্য শুনবে আপিল বিভাগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলে নির্বাচন কমিশন -ইসির বক্তব্য শুনবেন সর্বোচ্চ আদালত। এ জন্য সুপ্রিম কোর্ট থেকে ইসি বরাবর একটি নোটিশ দেয়ার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।আগামী বৃহস্পতিবার (২৯ মে) পরবর্তী শুনানি হবে।

প্রধান বিচারপতির ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ এ বিষয়ে বুধবার শুনানি করেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন। শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ জানতে চান ইসি ও রাষ্ট্রপক্ষের কোনো প্রতিনিধি আছেন কি-না।

এসময় ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান, নির্বাচন কমিশন এই রিটে পক্ষভুক্ত হয়নি।

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এর আগে ২২ মে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর