বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিএনপির তারুণ্যের সমাবেশে পল্টনে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র তিনটি অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশে পল্টনে নেতাকর্মীদের ঢল নেমেছে। মূল আনুষ্ঠানিকতা বুধবার (২৮ মে) দুপুর ২টায় শুরু হওয়ার কথা  থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় আশে পাশেসহ পুরো সমাবেশস্থল।

রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির তারুণ্যের সমাবেশের জমায়েত ছড়িয়ে পড়ে কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত।ঢাকা বিভাগের জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এ সমাবেশে যোগ দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। উৎসবমুখর তারুণ্যের সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে।

সমাবেশে আগত তরুণ নেতাকর্মীরা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা বন্ধ করারও আহ্বান তাদের।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। তার কাছ থেকে সামনের পথ চলায় দিকনির্দেশনামূলক বার্তা আশা করছেন নেতাকর্মীরা।

নেতাকর্মীদের জমায়েত ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নয়াপল্টন এলাকা হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর