সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

থেমে থেমে যানজট, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ  

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ২:০১ অপরাহ্ন

ঈদুল আজহার কয়েক দিন বাকি। পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছেন গাজীপুর ও ঢাকার আশপাশের জেলার কর্মজীবী মানুষেরা। মহাসড়কে অতিরিক্ত যাত্রীর চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। যাত্রীদের অভিযোগ,পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে।

এদিকে, বাড়তি ভাড়ার চাপ এবং যানবাহন স্বল্পতার জন্য অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান, খোলা ছাদের ট্রাক এবং বাসের ছাদে ভ্রমণ করছেন। মহাসড়কের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা, হাইওয়ে ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।

আলহাজ নামে একজন যাত্রী বলেন, ‘৩০০ টালার ভাড়া ৬০০ নিচ্ছে। দেখার কেউ নেই। যাত্রীর চাপ থাকায় পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। উপায় না পেয়ে সবাই বেশি ভাড়া দিয়েই যাচ্ছেন।’

নওগাঁর ফিরোজ হোসেন বলেন, ‘কারখানা ছুটি হয়েছে আজ। ১০দিন ছুটি পেয়েছি। পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছি। যাত্রীর অনেক চাপ, অনেকেই ট্রাকে যাচ্ছেন। বাস ও ট্রাকের ভাড়া প্রায় সমান।’

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। অতিরিক্ত যাত্রী ও বৃষ্টি থাকায় কিছু যায়গায় জটলা হয়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে এমন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর