শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছে বানিজ্য মন্ত্রনালয়

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে  কোরবানির পশুর চামড়ার সরকারি মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম গতবছরের চেয়ে এবার ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আর ঢাকার বাইরে ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে। একই সঙ্গে খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।

আজ রোববার (২৫ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব তথ্য জানান।

ঢাকায় ছোট গরুর চামড়া সর্বনিম্ন ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাসির চামড়ার ক্ষেত্রেও আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং ঢাকার বাইরে ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা জানান, কোরবানির চামড়া সংরক্ষণে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে। এছাড়া ঈদের পরবর্তী ১০ দিনের মধ্যে ঢাকার বাইরের চামড়া রাজধানীতে আনা যাবে না—এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর