বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করা থেকে সবার বিরত থাকা উচিত: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যেকোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কারো মাধ্যমে সেনাবাহিনী বিতর্কিত হোক আমরা তা চাই না।

আজ শনিবার (২৪ মে) সকালে মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতের আমির।

মানবিক করিডোর ইস্যুতে ডা. শফিকুর রহমান বলেন, যেসব বিষয় জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, সেসব বিষয়ে ভেবেচিন্তে সকল পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের প্রতি আমাদের সহযোগিতা আগেও ছিল, সামনেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন জামায়াতের আমির।

এসময় গাজা ও সিরিয়া ইস্যুতে ড. শফিকুর রহমান বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতি চাইনা। যুদ্ধ বন্ধ চাই। সিরিয়ার জনগণকে তাদের দেশ চালানো ও ভাগ্য নির্ধারণ করার সুযোগ দিতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর