রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদল। সেখানে তিনি এ কথা বলেন।

রাকিব বলেন, ছাত্রদলের ওপর কোনো আঘাত এলে সর্বশক্তি দিয়ে মোকাবিলা করা হবে। প্রশাসন প্রকৃত খুনিদের বিষয়ে আশ্বস্ত করতে পারেনি। আটক তিনজন কি প্রকৃত খুনি? যারা ঢাবির মেধাবী ছাত্রের খুনিদের গ্রেফতার করতে পারেনি, তারা আর কী করবে— তা বুঝে গেছে মানুষ, এমন সংশয় প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, অনিরাপদ বাংলাদেশ গড়ে তুলে সরকার ক্ষমতা দীর্ঘমেয়াদি করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন রাকিব।

রাজপথে সাম্য হত্যার বিচার করা হবে জানিয়ে রাকিব আরও বলেন, আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করব। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে, সব বাধা অতিক্রম করে রাজপথে ছাত্রদল থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিন শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করলে, সেখানকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে ছাত্রদল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর