রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগামীতে দেশের ক্রীড়াঙ্গন নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেছেন তিনি।

রোববার (১৮ মে) যুক্তরাজ্যের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা জানান।

তারেক রহমান বলেন, শুধু ক্রিকেট নয়, আরও অন্যান্য ক্রীড়ার মাধ্যমে যেন বিশ্ব বাংলাদেশকে চেনে এমন উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা সম্ভব বলেও এসময় মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের বহু মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু অধিকার প্রতিষ্ঠায়। এখন দেশ গড়ার সময়।

আগামীতে দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করার প্রত্যয়ের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ট্যালেন্ট হান্টের মাধ্যমে আগামীতে খেলোয়াড় বের করে আনা হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর