বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় শেষে, ফের শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

আজ রোববার (১৮ মে) রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকরাও সংহতি জানান।

ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজনীতির উর্ধ্বে থেকে, সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। মূল অভিযুক্তকে গ্রেফতার না করার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠিরা। যদিও পুলিশ বলছে, সাম্যের কিলিং মিশনে অংশ নেয়া সবাইকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা। এরপর ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও মশাল মিছিল করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর