বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাবি শিক্ষার্থী সাম্য’র হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৪:১৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র সমাজ।

আজ  শুক্রবার (১৬ মে) হত্যাকারীদের বিচারের দাবীতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

বেলা ১১.৩০টার দিকে  রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসে শিক্ষার্থীরা। সেখানে সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল থানার ভিতরে প্রবেশ করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাম্য হত্যাকারীদের গ্রেফতার নিয়ে আলোচনা করে তারা।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে সাম্য হত্যার প্রতিবাদে সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই প্রতিবাদ কর্মসূচি থেকেই দেওয়া হয় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম।

শিক্ষার্থীদের অভিযোগ, সাম্যের মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না। তাছাড়া, পুলিশি প্রহরায় তাকে পালাতে সাহায্য করা হয়েছে। এ ঘটনায় অর্থ লেনদেন হয়েছে বলেও অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। বাদ জুমা সাম্যের রুহের মাগফিরাত কামনায় মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর