বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডলার রেট হবে বাজারভিত্তিক, আসছে আইএমএফের কিস্তি

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

ডলার রেট বাজারের উপর ছেড়ে দিয়ে  আনুষ্ঠানিকভাবে বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক । 

আজ বুধবার (১৪ মে) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।

আহসান এইচ মনসুর জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে আগামী জুন নাগাদ কি‌স্তির ১৩৩ কে‌টি ডলার দেবে ।

তিনি আরো জানান, গত ৯ মা‌সে রিজার্ভ থে‌কে কো‌নো ডলার বি‌ক্রি ক‌রা হয়‌নি। তারপরও বিনিময় হার গত ক‌য়েক মাস স্থি‌তি‌শীল অবস্থায় আছে কো‌নো হস্ত‌ক্ষেপ ছাড়া। এমন প‌রি‌স্থি‌তি‌তে বিনিময় হার বাজারভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। ব্যাংকারদের বিষয়‌টি বলা হ‌য়ে‌ছে।

বাজারভি‌ত্তিক করায় হঠাৎ করে রেট বৃদ্ধি পাবে না জা‌নি‌য়ে গভর্নর বলেন, ‘‘ডলার রেট অ‌নেক দিন এক জায়গায় অর্থাৎ ১২২ টাকায় আছে। তার আশেপাশেই থাকবে। হঠাৎ ক‌রে ১৪০-১৫০ টাকা হবে এর যুক্তি নেই। বাংলাদেশের ডলার রেট এদেশের নিয়ম অনুযায়ী ঠিক হবে না। অন্যদেশের কথায় এখানে ডলার রেট ঠিক হবে না। বাজারে ডলারের যথেষ্ট সরবরাহ আছে।’’

বাজার অস্থি‌তি‌শীল করার চেষ্টা হতে পারে এমন শঙ্কা প্রকাশ ক‌রে গভর্নর জানান, দুবাইয়ে কিছু সি‌ন্ডে‌কেট কোম্পা‌নি আছে যারা বাজার অস্থি‌তি‌শীল করার চেষ্টা কর‌বে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক স‌চেতন থাক‌বে এবং সর্বক্ষ‌ণিক তদার‌কি করা হ‌বে। য‌দি কেউ অ‌নৈ‌তিক অ‌স্থি‌তিশীল করার চেষ্টা ক‌রে তা‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।

সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর নুরুন নাহার, ড. মো. হাবিবুর রহমান ও ক‌বির আহ‌মেদ, বাংলা‌দেশ ব্যাংকের উপ‌দেষ্টা আহসান উল্লাহ এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান উপ‌স্থিত ছি‌লেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর