বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জুলাই ঐক্য।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচারের দায় তারা এড়াতে পারে না। এ সময় আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে চিরতরে দলটির নিবন্ধন বাতিলের দাবিও জানান নেতারা।

ঐক্যের নেতারা বলেন, জনআকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে, যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে। এ সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্রের দাবিও জানান তারা। সেইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাথে আওয়ামী লীগের বিচার সংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্তের কথাও জানায় জুলাই ঐক্য।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর