রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: এনসিপির আহ্বায়ক নাহিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, পুরনো কাঠামো দিয়ে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়, এজন্য প্রয়োজন নতুন এক রাজনৈতিক চুক্তি, যার ভিত্তিতে হবে নতুন সংবিধান।

রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘যে সংবিধান মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি, সেই সংবিধানের ভিত্তিতে নতুন বাংলাদেশ সম্ভব নয়। আমাদের প্রয়োজন নতুন সংবিধান, যা জনগণের ইচ্ছা ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে।’

তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া সত্যিকারের পরিবর্তন সম্ভব নয়। অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্য করে লাভ নেই, যদি জনগণের অধিকার, ন্যায়বিচার আর অংশগ্রহণের প্রশ্নে ঐক্য না হয়।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, “বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, এবার দরকার একটি স্বচ্ছ রোডম্যাপ। তবেই জনগণের মধ্যে আস্থা তৈরি হবে।”

সংবিধান ও রাষ্ট্র সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই ঐক্য তৈরি হলে নির্বাচনের প্রশ্নে আর কারও আপত্তি থাকার কথা নয়।”

আলোচনায় আরও অংশ নেন বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন- অধ্যাপক আসিফ নজরুল, মাহমুদুর রহমান মান্না, ড. ইফতেখারুজ্জামান, মো. সেলিম উদ্দিন, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ, মজিবুর রহমান মঞ্জু, নূরুল কবির, আইরিন খান, মাহদী আমিন, উমামা ফাতেমা প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর