বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে দেশের কোনও সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫, ১:৪৮ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও  দেশে সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ তা মানুষই ঠিক করে।

আজ শনিবার (১০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের সমাবেশে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগের বিষয়ে কোনও সংস্থা জানতো না, এটা হতে পারে না। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। যারা ১/১১ সৃষ্টি করেছে তারাই নেপথ্য থেকে অন্তর্বর্তী সরকারের কলকাঠি নাড়াচ্ছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান মামলা থেকে খালাস পেলেও, তার ওপর চলা নির্যাতনের ক্ষত রয়ে গেছে। তার দেশে ফিরতে বাঁধা নেই, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পর্যাপ্ত নিশ্চয়তা দিতে হবে। বিদেশে বসেও সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফল করেছেন তিনি। এ সময় গণতন্ত্রই সংস্কারের পূর্বশর্ত বলেও মন্তব্য করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর