বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক জুয়েল রানা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ২:০০ পূর্বাহ্ন
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল, সম্পাদক জুয়েল।ছবি- সংগৃহীত

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। আর তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) অফিসার্স ক্লাব ঢাকায় এই কমিটি গঠন করা হয়।

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা শেষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন  কর ক্যাডারের ডিসিটি মানসুর আলী এবং সদস্য হিসেবে ছিলেন সিনিয়র সহকারী সচিব আবিদুর রহমান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির। পরবর্তী সময়ে সব সদস্যের ঐকমত্যের ভিত্তিতে দুই সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. আজিজুর রহমান, যিনি পরিকল্পনা কমিশনে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর