বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মধ্যবিত্তদের টিসিবি’র পণ্য সরবরাহের পরিকল্পনা সরকারেরঃ বাণিজ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আগামী অর্থবছর থেকে স্থায়ী  দোকানের মাধ্যমে টিসিবি’র পণ্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি আগামীতে মধ্যবিত্তদের ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে।

আজ রোববার ( ২ জুন)  ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাজধানীর পল্লবীর প্যারিস রোড সংলগ্ন শেখ ফজলুল হক মনি খেলার মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে জুন মাসের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

আহসানুল ইসলাম বলেন, ‘আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য দিতে চাই। সুবিধাভোগীরা যেন সময়মতো পণ্যগুলো নিতে পারে। আগামী অর্থবছরে আমরা টিসিবি’র একটি বাফার স্টক তৈরি করার চেষ্টা করব। যাতে বিভিন্ন সময়ে বাজারে পণ্যের সরবরাহে ঘাটতি হলেও আমরা যেন দামটা নিয়ন্ত্রণে রাখতে পারি। সেই বাফার স্টক থেকে পণ্য সরবরাহ করতে পারি।’

তিনি জানান, রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছি।
বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘১ কোটি পরিবার যখন এই নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো পায়, তখন চিনি, চাল, ডাল ও তেলের বাজারের চাহিদাও কিছুটা পূরণ হয়। এর মাধ্যমে আমরা যেমন ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে চারটি পণ্য দিচ্ছি, তেমনি বাজারে দ্রব্যমূল্যের চাপও নিয়ন্ত্রণ করছি। এই মৌসুমে খুব ভালো ধানের ফলন হয়েছে। আমাদের খাদ্য বিভাগ ধান ও চাল সংগ্রহ করছে। আশা করি, আমরা চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারব।’

জুন মাসে পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি করে চিনি কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা দরে বিক্রি করছে টিসিবি।

টিসিবি’র পণ্য বিক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার  জেনারেল মো. মোস্তফা কামাল ইকবাল প্রমূখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর