বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কর্নেল তানভীর হোসেনকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন কর্নেল মো. তানভির হোসেন। 

রোববার (২০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

একই প্রজ্ঞাপনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ শামছকে সেনাবাহিনীতে ফেরত নেয়া হয়েছে। এছাড়া তার জায়গায় বিইউপির ওই অনুষদের দায়িত্ব দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাহেদুল ইসলামকে।

যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) নিম্নবর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ অথবা প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর