রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়ে হেফাজতে ইসলামের হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (২০ এপ্রিল) দুপুরে ঢাকার কাকরাইলে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এ দাবি জানান।

মামুনুল হক বলেন, আমরা দেখেছি, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক কিছু প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং সেটি ঐকমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করা হয়েছে। সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন এবং ইসলামিক পারিবারিক আইনকে বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবনাকে চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

তিনি আরও বলেন, শুধু এই প্রস্তাবনা বাতিল নয়, বরং এই ধরনের বিতর্কিত ও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাতকারী কটাক্ষপূর্ণ প্রস্তাবনা দেয়ার কারণে এই কমিশনকে বাতিল করার দাবি করছি।

তিনি আরও জানান, এ ঘোষণা প্রত্যাহার দাবিতে আগামী ৩ মে মহাসমাবেশ করা হবে। যদি এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নারী অধিকার কমিশনের প্রস্তাবনাকে প্রত্যাহার এবং ইসলামকে কটাক্ষপূর্বক এই ধরনের প্রস্তাবনা দেয়ার দায়ে এই কমিশনকে বাতিল না করা হয়, তাহলে হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আগামী ৩ মে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেখানে তাদের বেশ কিছু দাবি উত্থাপন করা হবে বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর