শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা এক নির্দেশনায় মার্কিন নাগরিকদের জন্য ‘তৃতীয় স্তরের’ ভ্রমণ সতর্কতা জারি করা হয়। একইসঙ্গে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করে ‘চতুর্থ স্তরের’ সতর্কতা ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় এই সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশের কোনো বিক্ষোভ বা রাজনৈতিক জমায়েতকে আপাতভাবে শান্তিপূর্ণ দেখালেও অতি দ্রুত তাতে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। শুধু তা-ই নয়, বাংলাদেশে ভিড়ের মধ্যে পকেটমারির উপদ্রবের বিষয়েও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করা হয়। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় সন্ত্রাস, অপহরণ এবং অন্য অপরাধের বিষয়ে সতর্ক করে ওই এলাকায় ভ্রমণ না করার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে দেশটি।

নির্দেশিকায় বাংলাদেশ ভ্রমণে যাওয়া সে দেশের নাগরিকদের পকেটমার হওয়ার মতো ছোটখাটো অপরাধের বিষয়েও সতর্ক করা হয়। এ ছাড়া বাংলাদেশের বড় শহরগুলোতে ছিনতাই, ডাকাতি, মাদক পাচারের মতো বিষয়গুলো নিয়ে সতর্ক করে দেশটি। এ ক্ষেত্রে যদিও অন্য দেশের নাগরিক হওয়ায় বিদেশিদের টার্গেট করার কোনো আভাস নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এই নির্দেশিকায় বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কেও সতর্ক করা হয়। এসব উদ্বেগের কারণে বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের সুরক্ষিত কূটনৈতিক এলাকার বাইরে ঢাকায় অহেতুক ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে। আর ঢাকার বাইরে যেতে হলে বিশেষ অনুমোদন নিতে হবে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের। তবে কক্সবাজার বা সিলেট যাওয়ার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় বলে জানিয়েছে দেশটি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর