শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১:০৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 

লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সা‌বেক প্রেস সেক্রেটারির স্ট্যাটাসের সূত্র ধ‌রে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিষয়‌টি ভাইরাল হয়।

জামায়া‌তের নির্ভরযোগ্য সূত্র জানায়, শ‌নিবার (১৩ এপ্রিল) বিকালে তারেক রহমা‌নের কিংস্টনের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ‌্য জামায়া‌তের দায়িত্বশীল এক নেতা নাম না প্রকাশের শর্তে  জানান, বিএন‌পির দায়িত্বশীল কেউ যেহেতু এখন পর্যন্ত বিষয়‌টি নি‌য়ে বক্তব্য দিচ্ছেন না, তাই জামায়াতও এ নি‌য়ে কৌশলগত কার‌ণে কথা বল‌তে চায় না। জামায়াত বিষয়‌টি আগ বাড়িয়ে মিডিয়ায় বলেছে— সেই দায় নি‌তে চায় না দলটির এই নেতা।

যুক্তরাজ‌্য বিএন‌পি সভাপতি এম এ মালেক বলেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই।

প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি।

জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমকে জামায়াত আমির বলেন, ‘বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি অসুস্থ। ওনার খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছে দোয়া চেয়েছি।’

এর আগে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুই ডাক্তারের (শফিকুর রহমান ও সৈয়দ আবদুল্লাহ আবু তাহের) এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে, নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে।’

মারুফ কামাল খান আরও লিখেছেন, ‘বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাৎ নিয়েও বিশদ কিছু জানা যায়নি।’

লন্ডনের স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত বৈঠকটি সম্পর্কে বিএনপির একটি সূত্র জানায়, সম্ভাব্য আগামী নির্বাচন ও আসন কেন্দ্রিক চিন্তাভাবনা থেকেই বেগম জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের শীর্ষ নেতারা। এর আগে গত বছর লন্ডনে গেলেও তারেক রহমানের সঙ্গে কোনও সাক্ষাৎ হয়নি জামায়াত আমিরের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর