বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনার দাম আকাশচুম্বী

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

দেশের বাজারে দিন কয়েকের ব্যবধানে আবার বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করেছে। 

জানায়, রবিবার (১৩ এপ্রিল) থেকে নতুন মুল্য কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ১০ এপ্রিল ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়ে ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। সেই দামেই শনিবার রাত পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।

নতুন মূল্যহার অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়াবে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে এই দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি।

বর্তমান নির্ধারিত দামে, ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে মাত্র তিন মাসের ব্যবধানে মোট ১৪ দফায় সোনার দাম বাড়ানো হলো, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর