শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১:১৭ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলায়  আন্তর্জাতিক অপরাধ আদালতের অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরায় তার বাসায় অভিযান চালায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মহিদুল ইসলাম ।

তিনি বলেন, সোমবার রাতে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে  উত্তরা পশ্চিম থানায়  একজন ছাত্র হত্যাচেষ্টার  মামলা রয়েছে । তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

এরআগে তুরিনের বাড়িতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে উত্তর-পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজ এর বাসা ঘিরে রেখেছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর