শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

শাহবাগ মোড়ে ফুলের দোকানে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে ফুলের কয়েকটি টিনশেড দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে শাহবাগের একটি টিনশেডের ফুলের দোকানে আগুনের সূত্রপাত ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, শাহবাগে ফুলের আড়তের পেছনে গ্যাস বেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে। রাত ৯টা ৫৩ মিনিটে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা হয়। অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর