মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

দেশের মানুষ একটি মুক্ত পরিবেশে এবার ঈদ উদযাপন করছে : আমির খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
আমির খসরু মাহমুদ চৌধুরী আজ দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন- ছবি : বাসস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারা বাংলাদেশের মানুষ এবার একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। সত্যিকার অর্থে ঈদের যে আনন্দ সেটা তারা ফিরে পেয়েছে। সবাই উচ্ছ্বসিত ও আনন্দিত। একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সবাই তার অপেক্ষায় আছে।

ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার(২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঈদ উপলক্ষে নেতাকর্মী ও সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হয়।

তিনি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, লড়াই করেছি।

এ সময় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর