বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভোক্তার পরিচালক আব্দুল জব্বার মন্ডলের থানায় জিডি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলায় সতর্কতা হিসেবে এ জিডি করেছেন তিনি।

সোমবার (৩১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি থানায় এ জিডি করেন আব্দুল জব্বার মন্ডল। জিডি নাম্বার- ১৬৯৯।

বিষয়টি  নিশ্চিত করেছেন আব্দুল জব্বার মন্ডল নিজেই। তিনি বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে ৮-১০টি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেসব পেইজ থেকে কোনো ধরনের ভুল তথ্য সরবরাহ করা হলে বা কোনো অপরাধ হলে সেটার দায়ভার আমার ওপর আসতে পারে। তাই সতর্কতা হিসেবে আমি থানায় জিডি করেছি।

এর আগে নিজের এ ব্যাপারে ফেসবুকে এক পোস্টে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের এ পরিচালক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর