বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুয়েলারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়েছে বাজুস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

জুয়েলারি প্রতিষ্ঠান ও স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর ইস্কাটনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনটির নেতারা বলেন, দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের ওপর সরাসরি আক্রমনের ঘটনা বাড়ছে। পাশাপাশি ব্যবসায়ীদের হত্যা, হত্যা চেষ্টা, অপহরণ চেষ্টা হচ্ছে। তাছাড়া, বাসা-বাড়িতেও জুয়েলারী ব্যবসায়ী ও তাদের পরিবার নিরাপদ বোধ করছে না।

নেতারা আরও বলেন, ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়ীদের নিরাপত্তায় সরকারের আরও সহযোগিতা করা উচিৎ। একইসাথে দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে নিরাপত্তা বাড়ানোর আহ্বানও জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর