বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ডিআরইউতে দুর্বৃত্তদের হামলায় তিন কর্মচারী আহত, গ্রেফতার ২

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের নেতৃত্বে লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ডিআরইউ’র ক্যান্টিনের তিন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।  

আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ডিআরইউ ক্যান্টিনের স্টাফ বাবুল, জহির ও রবিউল।

বিষয়টি নিশ্চিত করে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মচারী আব্দুর রহমানের নেতৃত্বে শতাধিক দৃর্বত্ত লাঠিসোঁটা দিয়ে ডিআরইউ স্টাফদের ওপর হামলা করে। এসময় বাধা দিতে গেলে সিনিয়র সাংবাদিকরাও হামলার শিকার হন।

কেন হামলা করা হয়েছে জানতে চাইলে আবু সালেহ আকন বলেন, ‘এখানে (ডিআরইউ কার্যালয়) শুধু সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আগে থেকেই টোকেন দেওয়া হয়। এসব টোকেনের একটি কারও মাধ্যমে করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মীর কাছে চলে গেছে।  তারা এটাকে নকল করে ৫০টি টোকেন তৈরি করে টিসিবির পণ্য নিতে আসেন।এ সময় আমাদের একজন স্টাফ বাবুল বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের এখানে আর পণ্য নিতে না আসার জন্য বলা হয়। সেই ক্ষোভ থেকে আজ পল্টনে করতোয়া কুরিয়ার অফিসের সামনে ডিআরইউ স্টাফ বাবুলকে মারধর করে। পরে তারা শতাধিক মানুষ নিয়ে ডিআরইউ কার্যালয়ে এসে হামলা চালায়।’

হামলায় বাবুলসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মীরা জানান, সকাল ১১টার দিকে ডিআরইউতে আসার সময় করতোয়া কুরিয়ারের স্টাফরা বাবুলকে এক দফা মারধর করে। এর কিছুক্ষণ পর আরও শতাধিক ব্যক্তি লাঠিসোটা হাতে ডিআরইউ কার্যালয়ে এসে অন্য স্টাফদের  ওপর হামলা চালায়। আশপাশের সাংবাদিকরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করে দুর্বৃত্তরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ‘ডিআরইউ স্টাফদের ওপর হামলা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর