বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নেত্রকোনা আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:০০ পূর্বাহ্ন

ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নেত্রকোনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোনা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী খান পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু ও খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজী মোজাম্মেল হোসেন টুকু গত ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। গত সোমবার দিবাগত রাতে শহরের বাসায় ফেরেন তিনি। খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অন্তত আধা ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গাজী টুকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
অপরদিকে একই দিন দিবাগত রাতে খালিয়াজুরী উপজেলার বোয়ালী এলাকা থেকে সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর