শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের স্মরণসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

শনিবার (২২ মার্চ) বিকেলে বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রয়াত সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের স্মরণসভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)। স্মরণসভায় তার ছাত্ররা তাদের প্রিয় এ শিক্ষকের স্মৃতিচারণে অংশ নেন।

এসময়, সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার চৌধুরী বলেন, স্যারকে কখনো রাগ করতে দেখিনি। তিনি যে সবার অন্তরে জায়গা করে নিয়েছেন সেটা দিয়েই তাকে স্মরণ করতে হবে। আরেক সিনিয়র সাংবাদিক শরীফ উদ্দিন লিমন বলেন, স্যারের আন্তরিকতায় কখনও কমতি ছিল না। তিনি সারা জীবন কারও কাছ থেকে কিছু নেননি; বরং দিয়েই গিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার বলেন, স্যার বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবতেন। জীবনের মূল্যবান সময়গুলো তিনি ছাত্রদের জন্য ব্যয় করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

অপরদিকে, অধ্যাপক আরেফিন সিদ্দিকের ভাই আতিক উল্লা সিদ্দিক বলেন, ছাত্র-সহকর্মীদের কথা চিন্তা করে আমার ভাই কখনও রাতে ফোন বন্ধ রাখতেন না।

এর আগে, গত ১৩ মার্চ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর