শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক সামরিক কর্মকর্তা ও আমলাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ‘জনতার দল’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১:১১ পূর্বাহ্ন

ফিলিস্তিন থেকে অনুপ্রানিত হয়ে ‘জনতার দল’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সাবেক সামরিক ও সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে এই নতুন রাজনৈতিক দলটি সাজানো হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।  বিকাল সাড়ে ৩টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

জনতার দলের চেয়ারম্যান বলেন, সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক নি:স্বার্থবান মানুষকে নিয়ে পথ চলব। এতে ১০ জন মানুষ পাইলেও আমরা তাদেরকে নিয়ে চলব। আমাদের বাছাইকৃত ১০ জন মানুষ যদি সংসদে যায়, তাদেরকে কেউ দেখেনি। এ রকম সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে কোনদিনও দেখেনি, এটা আমি নিশ্চিত করতেছি।

শামীম কামাল বলেন, ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাস একটা দেশের জন্য বড় কিছু নয়। কিন্তু খেয়াল করুন, ১০-১২ বছর পর পর একটা ভয়ানক আন্দোলন, কি ভয়ানক গণঅভ্যুত্থান বিপ্লব হচ্ছে। আমাদের অনেক শীর্ষ নেতা-নেত্রী দেশে থাকতে পারছেন না, দেশ থেকে পালাতে হয়েছে। এভাবে আর কতদিন? আগামী প্রজন্মের নিরাপত্তার জন্য সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে আনতেই হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, ‘আমরা শুধুমাত্র সৎ, সাহসী, শিক্ষিত ও দেশপ্রেমিক ব্যক্তিদের নিয়ে এগোতে চাই। প্রয়োজন হলে ১০ জন নিয়েই পথচলা শুরু করবো।’

তিনি জানান, তাদের দলীয় অ্যাকাউন্ট জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে, যাতে সবাই আর্থিক লেনদেন সম্পর্কে অবগত থাকতে পারেন। রাজনৈতিক অঙ্গনে প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে জনতার দল নতুন এক দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেছে।

এসময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী এবং সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর