বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারে ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

বান্দরবানের আলীকদমে এক কিশোরীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকাল ৪টার দিকে আলীকদম থেকে তাদের গ্রেফতার করা হয়। 
গত শুক্রবার ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। ঘটনার পর অভিযুক্তদের হুমকির কারণে কিশোরীর পরিবার মামলা করেনি। বুধবার কিশোরী বাদী হয়ে চার জনকে আসামি করে আলীকদম থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা চার জন হলো- আবদুল করিম (১৯), মো. রাসেল (২১), আবদুল মবিন (২০) ও ইকবাল হোসেন (২৪)।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার বেলা আড়াইটার দিকে নদীতে গোসল করে ফেরার পথে চার আসামি তাকে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর বাড়িতে এসে মাকে বিষয়টি জানায়। পরে তাদের পরিবারকে ঘটনাটি জানালে অভিযুক্তরা প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এ জন্য আতঙ্কে এতদিন মামলা করতে পারেনি কিশোরীর পরিবার। অভিযুক্তরা ক্রমাগত হুমকি দিতে থাকায় কিশোরী জীবনের নিরাপত্তায় থানায় মামলা করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, কিশোরী নিজে বাদী হয়ে চার জনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া কিশোরী নিজেই বাদী হয়ে মামলা করায় আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার প্রয়োজন হবে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর