মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শিক্ষায় সংকট কাটাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগী হবে সরকার: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:১৭ অপরাহ্ন

হাজার হাজার কোটি টাকা লুটপাটসহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে বিগত সরকার। এই সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে সরকার, এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

আজ বুধবার (১৯ মার্চ) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে মাদরাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাদরাসায় কোনো অপরাধ হলে সেগুলোর সাজা নিশ্চিত করতে হবে। মাদরাসা শিক্ষার্থীদের সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তৈরি করতে হবে বিজ্ঞানভিত্তিক শিক্ষা।

তিনি আরও বলেন, অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ কাজে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেকোনো পেশায়ই খারাপ লোক থাকতে পারে, তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না।

সকল সম্প্রদায়ের মানুষের প্রতিই সংবেদনশীল হতে হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক সি আর আবরার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর