বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশের মাটিতে পা ছুঁয়েছেন হামজা চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১:৪৯ অপরাহ্ন

ম্যানচেস্টার থেকে সিলেট—দীর্ঘ যাত্রা শেষে অবশেষে দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। আগেও বাংলাদেশে এসেছিলেন, তবে এবারের আসাটা অন্যরকম । প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে এসেছেন তিনি। দেশে ফেরার অনুভূতি কতটা ছুঁয়ে গেছে তাকে, আর ভারত ম্যাচে নিজের স্বপ্ন নিয়েও গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া। 

বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় হামজা বলেন, “দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।”

এরপর ভারত ম্যাচ নিয়ে করা হয়েছে প্রশ্ন। যেখানে হামজা উত্তরটা ইংরেজিতে না দিয়ে দিয়েছেন বাংলাতে। তাও তার সিলেটি ভাষায়, “ইনশাল্লাহ আমরা জিততে পারবো। বড় স্বপ্ন আছে আমাদের। কোচের সঙ্গে কথা বলবো। আর ভারতকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।”


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর