বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে হামলা-লুটপাট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুর পল্লবীর ঝিলপাড় এলাকায় ঢাকা সাংবাদিক সমবায় সমিতির জমিতে রোববার দুই দফায় হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এ নিয়ে হামলাকারীরা গত ১৩ মার্চ থেকে রোববার পর্যন্ত অন্তত চার দফায় হামলা চালিয়ে উন্নয়ন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও গাড়ি ভাঙচুর ও ব্যাপক ক্ষতি করেছে।

রোববার বেলা ১১টার দিকে প্রথম দফায় ২০/২৫ জন হামলা চালালে নির্মাণ শ্রমিকরা ২ জনকে ধরে পুলিশে সোপর্দ করে। এর জের ধরে সন্ধ্যায় এক থেকে দেড় শ সন্ত্রাসী প্রকল্প এলাকায় এসে হামলা চালায়। তারা প্রকল্পের সাইট অফিসে সংরক্ষিত নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি ও গাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম বলেন, হামলা জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার প্রথম একদল দুর্বৃত্ত হামলা চালায়। তারা পিস্তল, রামদাসহ ধারালো অস্ত্র দেখিয়ে ভূমির উন্নয়ন কাজে কর্মরত শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেয়। তারা অকথ্য ভাষায় নির্মাণ শ্রমিকদের গালিগালাজ করে এবং এই মর্মে হুমকি দেয় যে আমাদের সাথে আলোচনা না করে কোন উন্নয়ন কাজ করলে জানে মেরে ফেলব।

এ ব্যাপারে জমির উন্নয়ন কাজের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি টি মল্লিক প্রপার্টিস এন্ড এন্টারপ্রাইজ লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বাদি হয়ে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ১৪ মার্চ দুর্বৃত্তরা পুনরায় শ্রমিকদের ওপর হামলা চালায়। একই ধারাবাহিকতায় আজ ১৬ মার্চ দুই দফায় হামলা চালানো হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর