শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

১১ দফা দাবি আদায়ে কাল যৌথ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে সংবাদপত্র কর্মচারীরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল যৌথ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স। 

আজ রোববার এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয়, আগামীকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এদিকে কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ রোববার বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর এক প্রস্তুতি সভা বাসস এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খান এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো: খায়রুল ইসলাম।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সাফল্য করার লক্ষ্যে সকল ইউনিয়নের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর