শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সারাদেশে নির্যাতিতদের তথ্য সংগ্রহ ও সেবা নিশ্চিতে সেল গঠন করেছে বিএনপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন

সারাদেশে নারী ও শিশু নির্যাতনের তথ্য সংগ্রহ, আইনি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘বিশেষ সেল’ গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল( বিএনপি)। দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, গত ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতির রেশ ধরে দেশে এখনও ধর্ষন এবং নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু অন্তর্বর্তী সরকার তৃণমূলে প্রত্যাশিত আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি।

তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। এ সময় মাগুরায় ধর্ষণের ঘটনাসহ সকল ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার দ্রুত বিচারের দাবিও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর