বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অব্যাহত ধর্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে মশাল মিছিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

দেশব্যাপী লাগাতার ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যার বিচারসহ একাধিক দাবিতে মশাল মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলোর একটি জোট।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই মশাল মিছিল শুরু হয়। মিছিলটি নীলক্ষেত হয়ে হলপাড়া ঘুরে আবার টিএসসিতে এসে শেষ হয়।

মশাল মিছিলে, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আছিয়ার হত্যাকারীদের, বিচার করো করতে হবে’, ‘খুন ধর্ষণ হয়রানি শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ’, ‘আছিয়া মরলো কেন, রাষ্ট্র জবাব চাই’, ‘ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ করতে হবে’, ‘খুন ধর্ষণ যেখানে, লড়াই হবে সেখানে‘, ‘খুন ধর্ষণ নিপীড়ন, রুখে দাও জনগণ’, ‘হামলা মামলা হুলিয়া, নিতে হবে তুলিয়া’সহ একাধিক স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

মিছিল শুরুর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, ‘আজ ধর্ষণের শিকার হয়ে আমাদের বোন আছিয়ার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সঙ্গে আমরা কেউ প্রতারণা করবো না। এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়েই আমরা আমাদের আন্দোলন শেষ করবো। যে স্বরাষ্ট্র উপদেষ্টা এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না তার এই পদে থাকার কোনও দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর ধর্ষণের বিচার চেয়ে যখন আমরা স্মারকলিপি দিতে গেলাম পুলিশ আমাদের ওপর হামলা করলো। আমাদের নামে মামলাও হয়েছে। এই পুলিশ এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, পুলিশ আমাদের বোনদের নিরাপত্তা দিতে পারে না, কিন্তু এই পুলিশ এদেশের সব আন্দোলনে তাদের যে হামলা-মামলা-নির্যাতন সেটি খুব নিখুঁতভাবে করে। পুলিশের গেঞ্জি ছেঁড়া নিয়ে যারা কান্নাকাটি করছে তাদের সঙ্গে শেখ হাসিনার মেট্রোরেলের পিলার ধরে কান্নার কোনও পার্থক্য নেই। তাদের একটাই নাম, তারা দালাল। যারা এই সরকারের বিরুদ্ধে আঙুল তুলবে না, ধর্ষণের বিরুদ্ধে আঙুল তুলবে না, সেই প্রত্যেকটা আঙুল দালালের আঙুল। তাদের প্রতিটা নিশ্বাস দালালের নিশ্বাস।’

মশাল মিছিলের আগে তারা শিশুটির মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করেন।-বাংলা ট্রিবিউন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর