বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

সাভারে ইতি খানম নামে এক নারী পুলিশ কনস্টেবলকে রড দিতে পিটিয়েছে  সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক। 

আজ রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় ওই নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে মারধর করা হয়।

অভিযুক্ত ব্যক্তি হলেন- সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক সোহেল। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ  জানায়, কনস্টেবল ইতি খানম গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন। দুপুরে তিনি সাদা পোশাকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় সাভার মডেল থানার সামনে থেকে রিকশা নিয়ে থানা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ওই সময় পথে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি প্রাইভেটকার রিকশার সামনে চলে আসে।  তখন ওই প্রাইভেট কার চালক উত্তেজিত হয়ে ওঠেন।  একপর্যায়ে কনস্টেবল ইতি নিজের পরিচয় দিয়ে গাড়িচালকে শান্ত হতে বলেন। কিন্তু গাড়িচালক লোহার রড বের করে তাকে বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ  বলেন, আমি গাড়িতে ছিলাম না।  তবে ঘটনা শুনে আমি তাকে শাসিয়েছি।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা  বলেন,  ওই নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় অভিযুক্তের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল। তাকে আটকের জন্য অভিযান চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর