বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জামায়াত আমিরের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

সকল দলের মতামতের ভিত্তিতে সরকার গঠনে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে ফ্যাসিবাদের পুনরুত্থানও রোধ পাবে বলে মনে করেন তিনি। 

আজ শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এসময় বিগত আওয়ামী শাসনামলে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামীকে বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। তাদের বিরোধী হওয়ায় আমাদের ওপর সর্বোচ্চ শোষণ ও নির্মমতা নেমে আসে।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত আওয়ামী শাসনামলে একক রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে তার দলের কর্মীরা। বিরোধী রাজনৈতিক দলের ওপর এমন নিপিড়ন বিশ্বে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে চিহ্নিত করে না। দেশের সব মানুষকে বাংলাদেশের গর্বিত নাগরিক মনে করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর