শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি শাহাদত কারাগারে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৩৫ অপরাহ্ন

কোটি টাকার প্রতারণার মামলায় জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  মো. শাহাদত হোসেনকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চিফ মেট্রোপলিচন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলি আদালত এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদতকে কারাগারে নেওয়া হয়েছে। তিনি লক্ষীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে।

বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামি শাহাদত হোসেন বাদীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাদত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে ছয় বছর আগে ভবন নিলেও ভাড়া বাবদ ১ টাকাও পরিশোধ করেনি। ভাড়ার টাকা চাওয়ায় বাদীকে হত্যার হুমকী দেয় আসামি। বাদীর ভবন জোর পুর্বক দখল করে রেখেছেন। এবিষয়ে জানমালের নিরাপত্তার পাশাপাশি ন্যায়বিচার পেতে মাসুদ চৌধুরী গত বছরের ২২ ডিসেম্বর আদালতে প্রতারণার মামলা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর