বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

একটি গোষ্ঠী আন্দোলনকে ‘হাইজ্যাক’ করে ক্ষমতায় বসেছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি গোষ্ঠী আন্দোলনকে হাইজ্যাক করে ক্ষমতায় বসেছে। এভাবে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়া বা অব্যাহতভাবে থাকতে চাওয়া শেখ হাসিনার প্রক্রিয়া। এদেরকে বিদায় করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, আন্দোলনের মালিকানা নিয়ে কথা বলতে গেলে দেশ বিভক্ত হয়ে যাবে। অভ্যুত্থানে বিএনপি সবচেয়ে বেশি সেক্রিফাইস করলেও কখনও একক দাবিদার হিসাবে নিজেদের উপস্থাপন করেনি। এই আন্দোলন শুধু ৩৬ দিনের আন্দোলন নয়। বিগত ১৫ বছর ধরে সবাই এই আন্দোলন করেছে।

তিনি আরও বলেন, একটি পর্যায়ে আন্দোলন থেমে যাওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু তাদের কথা কেউ বলছে না। এ সময় আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তাদের অবদানের ওপরও ডিক্লারেশন তৈরি করতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর