মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যশোরে ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর যৌথবাহিনীর হেফাজতে ঝিনাইদহের সাবেক এমপি মিয়াজী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৩২ অপরাহ্ন

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও  ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সালাহউদ্দিন মিয়াজীকে নিজ পার্কে  অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ১১টার দিকে তাকে হেফাজতে নেয় যৌথবাহিনী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নেন রুদ্রপুর গ্রামের নিজ ‘শ্যামলছায়া পার্কে’ তাকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজের এই বিনোদন পার্কে সাবেক এই সামরিক সচিব আত্মগোপনে ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এসময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ জড়ো হন।

শিক্ষার্থীরা বলেন, এখানে শেখ হাসিনার ডামি এমপি মিয়াজী আত্মগোপনে রয়েছে শুনে আমরা পার্কে আসি। কিন্তু আমাদের সঙ্গে বিরুপ আচরণ করেন তারা। পরে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান মিয়াজীকে আটক না করা পর্যন্ত ঘটনাস্থল না ছাড়ার দাবি জানান।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, আত্মগোপনে থাকা সালাহউদ্দিন মিয়াজীকে আটকের দাবিতে পার্কে ছাত্র-জনতার উপস্থিতি জানতে পারি। মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নিয়েছে যৌথবাহিনী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর