শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আওয়ামী লীগকে রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবেঃ জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১০ অপরাহ্ন

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, ‘জুলাই আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে মৌখিকভাবে নিষিদ্ধ করলে হবে না। রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করার পক্ষে জাতীয় নাগরিক কমিটি।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে সাংবাদিকদের আলাপকালে এই কথা বলেন সামান্তা শারমিন ।

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে। শুধু তাই নয়, গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই জড়িত তাদের শাস্তির মুখোমুখি করতে হবে।’

জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নেন সামান্তা শারমিন। তিনি বলেন, ‘অনেক দল সংস্কার-নির্বাচন নিয়ে নানা কথা বলছে। সংস্কার-বিচার ও নির্বাচন মুখোমুখি করা ঠিক না। জাতীয় নাগরিক কমিটির প্রধান লক্ষ্য নির্বাচন নয়, গণহত্যার বিচারের হওয়া নিশ্চিত করা।’

জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ প্রসঙ্গে মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘দেশে ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার হীন প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। যারা এমন অপচেষ্টা চালাবে তাদেরকে জাতি চিনে রাখবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর