বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাই বিপ্লবে আহত আরো ৬ জনকে পাঠানো হলো ব্যাংকক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন

জুলাই বিপ্লবে আহত আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ ও অর্থায়নে ব্যাংককের ভেজথানি হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়া এই আহতরা হলেন- পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে এই ছয়জনকে ব্যাংককে পাঠানো হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে জুলাই আন্দোলনে আহত দীপঙ্কর বালাকে ব্যাংককে পাঠানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়। এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে ব্যাংককে পাঠায় সরকার।

সব মিলিয়ে এখন পর্যন্ত আন্দোলনে আহতদের মধ্যে ৩৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর