বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুর থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি চয়ন ইসলামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়।

এর আগে, গত ১৪ নভেম্বর চয়ন ইসলাম, তার বোন মেরিনা জাহান কবিতাসহ পাঁচজনের নামে চাঁদাবাজির মামলা হয়। শাহজাদপুর উপজেলা আমলি আদালতে শাহাদৎ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়– মামলার বাদী শাহাদৎ হোসেন ২০২২ সালের ২৫ জুন শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে একটি জমি ভাড়া নিয়ে করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করা ৯০ লাখ সেফটি বালু এক কোটি ৮০ হাজার টাকায় কিনে বিক্রি করছিলেন।

২৬ জুন তৎকালীন সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তার ছেলে এবং ভাই চয়ন ইসলামসহ আসামিরা বালু বিক্রিতে বাঁধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে ধরে নিয়ে মারধর এবং হত্যার হুমকি দেয়। পরে আসামিরা ওই বালু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ছয় মাস ধরে বিক্রি করে।

এতে বাদীর দুই কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। যে কারণে এতোদিন পর (১৪ নভেম্বর) আদালতে মামলা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর