বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিএনপি নিলে চাঁদা আর আপনারা নিলে হাদিয়া: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

আমরা নিলে চাদা আর তারা নিলে হাদিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। একটি গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না।

বিদেশে বসে অনেকে তরুণদের বিশৃঙ্খল করছে। অতি উৎসাহী করে তুলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সরকারের উদ্দেশে আব্বাস বলেন, সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। ৩১ দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে। ২০২৩ সালে এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে।

তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে বিএনপিকে খাটো করতে বিভিন্ন অপ্রচার চালাচ্ছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর