বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাসুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় এলএলবি পরীক্ষা দিতে এলে শিক্ষার্থী ও স্থানীরা তাকে আটক করে।

মাহমুদুর রহমান মাসুম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

কলেজের একাধিক শিক্ষার্থী জানান, ছাত্র আন্দোলন দমনে সরাসরি অংশ নিয়েছিলেন মাসুম। ৫ আগস্ট পরবর্তী ছাত্রদের করা একাধিক মামলার আসামিও তিনি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজী, নিয়োগ-বাণিজ্য, যোগ্যতা পূরণ না করার পরও জোর করে স্ত্রী রিজোয়ানা করিমকে নিয়োগ দেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ছাত্র-জনতা মাসুমকে আটক করে পুলিশে খবর দিলে ভিক্টোরিয়া ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর